হাসিনা ফিরলেই বিচার, প্রস্তুত ফাঁসির দড়ি: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে। এ সময় তিনি বলেন, ‘আমরা ফাঁসির দড়ি প্রস্তুত করে তাঁর জন্য অপেক্ষা করছি।’

শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলটি অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় এসে সেই অবস্থান থেকে সরে গেছে। তাঁর দাবি, গণভোট, সংস্কার এবং জুলাই সনদের মাধ্যমে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সরকার গণভোটের রায়, নিজেদের ৩১ দফা এবং গণতন্ত্রের সঙ্গেও প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকছে না। ফলে মানুষ আবার হারিকেন জ্বালাতে বাধ্য হচ্ছে। বাজেটে অর্থনৈতিক সংস্কারের কার্যকর রূপরেখা নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ব্যাংক খাতের সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলে দাবি করেন।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সংস্কার বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হলে জাতীয়তাবাদের দাবির নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং শরিফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, তাঁদের আত্মত্যাগ দেশের সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দিয়ে গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও এতে অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল