মাদারীপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টা ৫০ মিনিটে মাদারীপুর পৌরসভার গোলাম মওলা সড়কের নিউ টাউন ডোনাভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. হুমায়ুন সরদার ওরফে সাধু (৪১), সঞ্জয় দাস (৩২) এবং মো. শাহীন খান (৩০)। তারা সবাই মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৫ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদারীপুর জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল