সারাদেশ
সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ালে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দিরের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার
বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। শনিবার বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
সাক্ষরতার সূচনায় হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে দিনব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলার সকল তফসিলি ব্যাংকের সমন্বিত আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসার্স ক্লাবে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে এক নারী ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
টুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর বরিশালের ৭ পদাতিক ডিভিশন।
অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেয়া লিটুকে ‘অস্বীকার করল’ যুবদল
বরিশালের ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিক নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুরুতে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে যুবদলের কর্মী বলে দাবি করা হলেও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম জানিয়েছেন, তিনি যুবদলের কোনো নেতা বা কর্মী নন।
পিঠা খাওয়ানোর প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ, আটক অভিযুক্ত বাবুল
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব জাজিরা খলিলের চর এলাকায় আজিজুল হকের ইটের ভাটার পাশের জমিতে ভুক্তভোগী শিশুটি খেলছিল। তখন বাবুল মিয়া শিশুটিকে যৌন হয়রানির চেষ্টা করেন। শিশুটি বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানালে, তারা তাৎক্ষণিকভাবে বাবুল মিয়াকে ডেকে সতর্ক করেছিলেন। সে সময় বাবুল নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলে বিষয়টি তখনকার মতো সুরাহা করা হয়েছিল। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ ২৪ জুন দুপুরে আবারো সেই এলাকায় শিশুটি তার এক সঙ্গীর সঙ্গে খেলতে যায়। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে বাবুল মিয়া শিশুটিকে কৌশলে ফুসলিয়ে নির্জন একটি গর্তে নিয়ে যায় এবং পিঠা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কাউকে কিছু না বলার শর্তে সে শিশুটিকে মাত্র ৩০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টাকালে দুই প্রতারক গ্রেপ্তার
বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে জামালপুরে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) এবং পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া (গাঙ্গহাটি) গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. রকিবুল ইসলাম রকিব (৩৮)।
মুন্সীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযানে নামে। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অবস্থান নেন এবং সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিতাস নদীতে ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করল ‘কুড়িঘর, আমাদের গ্রাম’
পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং তিতাস নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে প্রায় ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করেছে সামাজিক সংগঠন ‘কুড়িঘর, আমাদের গ্রাম’। রোববার (৫ জুলাই) দুপুরে সংগঠনটির অ্যাডমিন প্যানেলের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা তিতাস নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
ব্রাজিলের জয়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল সমর্থনে যোগদান
ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। প্রিয় দলের জয়-পরাজয়কে ঘিরে চলে নানা বাজি, চ্যালেঞ্জ ও মজার প্রতিশ্রুতি। এমনই এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি পালন করে আলোচনায় এসেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের এক আর্জেন্টিনা সমর্থক। উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের বাসিন্দা কামরুল হাসান কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় লাভ করে, তাহলে তিনি আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে সমর্থন করবেন।