সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সাক্ষরতার সূচনায় হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে দিনব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলার সকল তফসিলি ব্যাংকের সমন্বিত আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসার্স ক্লাবে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

কনফারেন্সে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ক্যাশলেস লেনদেন নিশ্চিত করতে স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিকভাবে দক্ষ, সচেতন ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। তিনি শিক্ষার্থীদের আর্থিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ব্যাংকিং খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এ সময় জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী