অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেয়া লিটুকে ‘অস্বীকার করল’ যুবদল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বরিশালের ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিক নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুরুতে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে যুবদলের কর্মী বলে দাবি করা হলেও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম জানিয়েছেন, তিনি যুবদলের কোনো নেতা বা কর্মী নন।

রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে আলোচিত ঘটনাকে কেন্দ্র করে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা ও মহানগর যুবদলের নেতারা। সেখানে এ এইচ এম তছলিম বলেন, একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনাকে যুবদলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।

প্রাপ্ত ভিডিও ফুটেজ অনুযায়ী, ঘটনাটি গত ২৭ জুন নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের কার্যালয়ে ঘটে। অভিযোগ রয়েছে, কাঠপট্টি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটু ও তাঁর সহযোগীরা সেখানে গিয়ে হামলা চালান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় অফিসকক্ষে তিনজন অবস্থান করছিলেন। কয়েকজন ব্যক্তি কক্ষে ঢুকে দুজনকে বাইরে বের করে দেন। পরে একজন ব্যবসায়ীর ওপর হামলা চালালে তিনি চিৎকার শুরু করেন। বাইরে থেকে একজন এগিয়ে এলে কক্ষে থাকা অন্যরা তাকে বাধা দেন। কয়েক মিনিট ধরে ওই নির্যাতনের ঘটনা চলতে দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, বাইরে থেকে সহায়তায় আসা ব্যক্তি বারবার ‘লিটু ভাই’ বলে সম্বোধন করে নির্যাতন বন্ধের অনুরোধ করেন। একপর্যায়ে নির্যাতনের মুখে ব্যবসায়ী চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করেন। পরে তাঁর হাতে স্ট্যাম্প পরিয়ে ছবি তোলা হয় এবং হাসিমুখে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর চেক ও স্ট্যাম্প নিয়ে অভিযুক্তরা চলে যান।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের অভিযোগ, মোস্তাফিজুর রহমান লিটু তাঁর কার্যালয়ে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁর অণ্ডকোষ চেপে ধরে শারীরিক নির্যাতন চালিয়ে দুটি চেক ও দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে পুলিশ কমিশনার মো. আসিক সাঈদ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী