পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টাকালে দুই প্রতারক গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে জামালপুরে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) এবং পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া (গাঙ্গহাটি) গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. রকিবুল ইসলাম রকিব (৩৮)।

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ইয়াহিয়া আল মামুন জানান, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা রোধে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র ২৫ লাখ টাকা দাবি করে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতে শহরের ফৌজদারি মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় চাকরি নিশ্চিত হওয়ার পর টাকা পরিশোধের শর্তে নেওয়া একটি স্বাক্ষরিত ফাঁকা ব্যাংক চেক এবং ১০০ টাকা মূল্যমানের ছয়টি স্বাক্ষরিত ফাঁকা অ-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “বাংলাদেশ পুলিশে ক্যাডেট সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগ সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন বা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করলে বা এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রলোভনে প্রভাবিত না হওয়ার জন্য চাকরিপ্রত্যাশী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

পুলিশ সুপার জানান, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফারিয়াজ ফাহিম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড