লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাংলাদেশিদের বিরুদ্ধে। পরে বিএসএফ সদস্যরা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাঁদের প্রতিরোধ করেন এবং ধাওয়া দেন।
পরে বিএসএফ সদস্যরা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সদ্য সংবাদ/এআর