শেরপুরে ২৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ১

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
২৪ অক্টোবর, ২০২৬ ২৩:২২:০০

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে (এসআরবি-১৪) এর জামালপুর ক্যাম্প (সিপিসি-১)।

​অভিযানকালে প্রসাধনী পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান, ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় শাহিনুর রহমান (২৯) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে এসআরবি। তবে অভিযানের সময় দুই সন্দেহভাজন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হন।

​শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রীবরদী থানার তাতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকার একটি পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

​এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ প্রসাধনী পাচারের খবর পেয়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৩৪২ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়। জব্দ করা প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪১ হাজার ১৬০ টাকা।

​উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৫ হাজার ২৭০ পিস ‘গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি প্লাস সিরাম ক্রিম’ এবং ৩ হাজার ৭২ পিস ‘জনসনস বেবি ফেস অ্যান্ড বডি ক্রিম’।

​এসআরবি-১৪ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে অটোভ্যানটিকে পাহারা দিয়ে নিয়ে আসা অন্য দুই ব্যক্তি নিজেদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি জব্দ করেন আভিযানিক দলের সদস্যরা।

​এ সময় ভ্যানচালক শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন উজ্জল (২৭) ও মো. আলমাছ (৩৬)। তাঁদের বাড়ি শেরপুর জেলায় বলে জানিয়েছে (এসআরবি-১৪)।

​গ্রেপ্তারকৃত আসামিসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে এসআরবি সূত্রে জানা গেছে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড