বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে হ্যাকাররা। এ পরিস্থিতিতে তাঁর পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দলটি। একই সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো বার্তার ভিত্তিতে অর্থ লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, একটি দুর্বৃত্ত চক্র অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করেছে। ফলে ওই অ্যাকাউন্ট থেকে কোনো বার্তা বা আর্থিক সহায়তার অনুরোধ এলে তা যাচাই না করে সাড়া না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অ্যাকাউন্টটির মাধ্যমে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য প্রতারণা এড়াতে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস