রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬ ১৪:৪৫:৪৪
ছবি: সংগৃহীত

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, অবৈধভাবে দোকান বসালে আর অনুরোধ করা হবে না; সরাসরি মামলা করা হবে এবং জব্দ করা হবে দোকানের মালামাল।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মালিবাগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি ‘ক্লিনিং ডে’ উপলক্ষে মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

আবদুস সালাম বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে রাজধানীতে যানজট বাড়ছে, পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমছে। নগরবাসীকে এসব সমস্যা থেকে মুক্তি দিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসানোর সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত পুনরুদ্ধারের বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, আগামী সপ্তাহে সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। সড়কের ওপর কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে তিনি জানান।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নগরের পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার চালানো হবে।

এদিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি জানান, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে সেটি স্থানান্তর করা হয়েছে। ওই স্থানে যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন অতিক্রম করে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় প্রশাসক বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ এবং অবৈধ দোকান সরানোর কার্যক্রম পরিদর্শন করেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ