সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক পরীক্ষা শেষে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য দীপু মনিকে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস