বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে কোনো পরিবর্তনের প্রস্তাব থাকলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে অংশ নিয়ে তা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতে নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার একই পথে হাঁটবে না।
সালাহউদ্দিন আহমদ জানান, বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সদ্য সংবাদ/এআর