সারাদেশ
নাগেশ্বরীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন ও মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৪টি এয়ার ফ্লো মেশিন এবং ৯০ জন কৃষকের মাঝে মরিচের বীজ বিতরণ করা হয়।
আখাউড়ায় শিক্ষক দম্পতির ছেলে ৪৭তম বিসিএসে এএসপি পদে সুপারিশপ্রাপ্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষক দম্পতির ছেলে ইনাম মাহমুদ রিমন ৪৭তম বিসিএসে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রিমন নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. ইসরাফিল ভূঁইয়া এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম দম্পতির বড় ছেলে। তাদের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার ৫ নম্বর দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামে।
জনদুর্ভোগ লাঘবে ওয়াপদা সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা রিমন সিকদার
বুধবার (২৪ জুন) দুপুরে তাঁর নিজস্ব উদ্যোগে শহরের ট্রলারঘাট সংলগ্ন এলাকা থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ইট ফেলে গর্ত ভরাটের কাজ করা হয়। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে কাজের সার্বিক তদারকি করেন এবং দ্রুত কাজ সম্পন্নের নির্দেশনা দেন। স্থানীয় অটোরিকশা চালক, ব্যবসায়ী ও পথচারীরা দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানান এবং রিমন সিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘরের জন্য মাটি কাটতে গিয়ে স্তুপে চাপা পড়ে কিশোরের মৃত্যু, আহত ১
চট্টগ্রামের মিরসরাইয়ে টিলা কেটে মাটি সংগ্রহের সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে আরও এক কিশোর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা গ্রামের বড়থলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত: রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হাতিমারা চৌরাস্তা এলাকার জাফরান রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, রেস্টুরেন্টটির ফ্রিজে অত্যন্ত অস্বাস্থ্যকর উপায়ে একই সঙ্গে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করা হয়েছে। এছাড়া রান্নাঘরের পরিবেশও ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করলে ব্যাকটেরিয়ার ক্রস-কন্টামিনেশন বা জীবাণু সংক্রমণের ঝুঁকি তৈরি হয়, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮
বরিশালের আগৈলঝাড়ায় গ্রেপ্তার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুয়াকাটায় অভিযানে জব্দ সংরক্ষিত শাপলা পাতা মাছ
পটুয়াখালীর কুয়াকাটায় ফিশ ফ্রাই মার্কেটে পরিচালিত এক অভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা একটি সংরক্ষিত প্রজাতির শাপলা পাতা মাছ (স্টিংরে) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে কুয়াকাটার একটি ফিশ ফ্রাই দোকান থেকে মাছটি জব্দ করা হয়। পরে বন বিভাগের বিট কর্মকর্তার সহায়তায় প্রাণীটির যথাযথ নিষ্পত্তির অংশ হিসেবে মাটিচাপা দিয়ে অপসারণ করা হয়।
জামালপুরে ট্রল পেজের এক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর
জামালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে পরিচালিত একটি ট্রল পেজের এক সদস্যকে শনাক্ত করে আটক করেছেন ভুক্তভোগীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত সৈকত জামালপুর শহরের শাহপুর তালতলা এলাকার আল আমিনের ছেলে।
হাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। হাবিপ্রবি স্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স, অভিযানে গ্রেপ্তার ৪
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে মুসফিকুর রহমান শান্তের কাছ থেকে ১৫ পিস, শাকিল খানের কাছ থেকে ১৪ পিস, বাইজিদ গাজীর কাছ থেকে ৬ পিস এবং জাকারিয়ার কাছ থেকে ৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
বাইকে উচ্চ শব্দ, বাইক থামাতে বলায় দুই পুলিশকে মারধরের, আটক ৪ কিশোর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উচ্চ শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় চার কিশোরকে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল এলাকায়। মারধরের শিকার দুই পুলিশ সদস্য হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।