সারাদেশ

পানি নিষ্কাশনের দাবিতে রেলপথ অবরোধ, বন্ধ জামালপুর-ঢাকা ট্রেন চলাচল

পানি নিষ্কাশনের দাবিতে রেলপথ অবরোধ, বন্ধ জামালপুর-ঢাকা ট্রেন চলাচল

জামালপুরে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, স্থায়ী জলাবদ্ধতার সমাধান, রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পৌর শহরের গেটপাড়া এলাকায় গেটপাড়া ও ফিশারিপাড়া এলাকার বাসিন্দারা প্রথমে প্রধান সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে টিসিবির গোডাউনে আগুন, ১ মিলিয়ন টাকার ক্ষতি

মাদারীপুরে টিসিবির গোডাউনে আগুন, ১ মিলিয়ন টাকার ক্ষতি

মাদারীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গোডাউনে অগ্নিকাণ্ডে খাদ্যপণ্যের বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওই এলাকার টিসিবি ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

২৫ জুলাই, ২০২৬
কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম নামে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। কারাগার সূত্রে জানা গেছে, বুধবার সকালে অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সনদে শ্বাসকষ্টজনিত জটিলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে কৃষিখাত ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি

কুড়িগ্রামে কৃষিখাত ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি

NULL

২৫ জুলাই, ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত

দেশের পাঁচটি নদীর নয়টি স্টেশনে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) এবং একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।

২৫ জুলাই, ২০২৬
চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’

চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার বেলা ১০টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথের পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পান। পরে তারা বিষয়টি মৎস্য কমিটির সদস্যদের জানান। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
রাঙামাটিতে গ্রিন হিলস স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

রাঙামাটিতে গ্রিন হিলস স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে গ্রিন হিলস স্পোর্টিং ক্লাব। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রাঙামাটির কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও গ্রিন হিলস স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, শিক্ষক সেলিম আহমেদ, শাহী সেলিম, বানসিতা দেওয়ান এবং জাতীয়তাবাদী ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম।

২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে প্রকল্প মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে প্রকল্প মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে প্রকল্পের বিশেষ মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এবং নাগেশ্বরী পৌর যুব সংগঠনের অংশগ্রহণে বুধবার (২৪ জুন) বেলা ১২টায় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট ফারুক হাসান

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট ফারুক হাসান

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বরাদ্দ আনতে সক্ষম নেতৃত্বের অভাব রয়েছে। তবে রংপুর মহানগরীর উন্নয়নের জন্য শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর করারও প্রয়োজন নেই। আমাদের নিজস্ব সম্পদ ও সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রংপুরকে একটি সবুজ, সুন্দর ও স্বপ্নের নগরীতে পরিণত করা সম্ভব। এখনই সময় যোগ্য ও উদ্ভাবনী নেতৃত্বকে নির্বাচিত করার।”

২৫ জুলাই, ২০২৬
রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী সেই বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী সেই বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান