রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন অ্যাডভোকেট ফারুক হাসান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট ফারুক হাসান। তিনি বলেছেন, রংপুর মহানগরীর উন্নয়নের জন্য শুধু বড় বরাদ্দ নয়, প্রয়োজন যোগ্য ও উদ্ভাবনী (ইনোভেটিভ) নেতৃত্ব।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বরাদ্দ আনতে সক্ষম নেতৃত্বের অভাব রয়েছে। তবে রংপুর মহানগরীর উন্নয়নের জন্য শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর করারও প্রয়োজন নেই। আমাদের নিজস্ব সম্পদ ও সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রংপুরকে একটি সবুজ, সুন্দর ও স্বপ্নের নগরীতে পরিণত করা সম্ভব। এখনই সময় যোগ্য ও উদ্ভাবনী নেতৃত্বকে নির্বাচিত করার।”

স্থানীয় সরকারব্যবস্থা সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে অ্যাডভোকেট ফারুক হাসান বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দেশে এখনো শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা গড়ে ওঠেনি। তার মতে, ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত নিয়ন্ত্রণের কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত মর্যাদা ও কার্যকারিতা অর্জন করতে পারেনি।

তিনি বলেন, “ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানের উন্নয়নের অন্যতম ভিত্তি শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা। সেখানে স্থানীয় সরকার শুধু নাগরিক সেবা প্রদানই করে না, নিজস্বভাবে কর আদায় এবং উন্নয়ন কার্যক্রমও পরিচালনা করে। অথচ আমাদের দেশে সেই অভিজ্ঞতা থেকে কার্যকর শিক্ষা নেওয়া হয়নি।”

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের একটি প্রস্তাব ছিল। তবে বড় রাজনৈতিক দলগুলো তাতে সম্মত হয়নি বলেও তিনি দাবি করেন। তার মতে, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত ও জনগণমুখী করতে হবে।

সবশেষে রংপুর মহানগরীর নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “আসুন, সবাই মিলে আমাদের প্রিয় রংপুর মহানগরীকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি