পানি নিষ্কাশনের দাবিতে রেলপথ অবরোধ, বন্ধ জামালপুর-ঢাকা ট্রেন চলাচল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জামালপুরে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, স্থায়ী জলাবদ্ধতার সমাধান, রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পৌর শহরের গেটপাড়া এলাকায় গেটপাড়া ও ফিশারিপাড়া এলাকার বাসিন্দারা প্রথমে প্রধান সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

মাগরিবের সময় অবরোধকারীরা সড়কের ওপর জামাতে নামাজ আদায় করেন। পরে সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তারাকান্দি থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের চলার পথে রেললাইনে অবস্থান নেন তারা। এতে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধকারীদের একজন বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা শুরু করে এবং শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নেয়।

পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর আন্দোলনকারীরা রেললাইন ছেড়ে দিলে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা