যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) এবং একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসলে নামে উসমান ও ইসমাইল। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার চেষ্টা চালালেও তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যায় নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোহেবুল্লাহ জানান, প্রায় ৭ ঘণ্টা পর শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. শহীদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা