সারাদেশ

নবীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নবীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার ধাক্কায় ইউসুফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের প্রবাসী হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে।

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে বজ্র রিসাইক্লিং করে তৈরি হবে জৈব সার: জেলা প্রশাসক

কেরানীগঞ্জে বজ্র রিসাইক্লিং করে তৈরি হবে জৈব সার: জেলা প্রশাসক

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. শওকত।

২৫ জুলাই, ২০২৬
যশোরে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’-কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ওপর অতর্কিত হামলা, ভিডিও ভাইরাল

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ওপর অতর্কিত হামলা, ভিডিও ভাইরাল

বরিশালের বানারীপাড়ায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর চাচাতো ভাইয়ের ওপর একদল কিশোর অতর্কিত হামলা চালায়।

২৫ জুলাই, ২০২৬
ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, গণপিটুনির পরে কারাগারে প্রেরণ

ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ আটক, গণপিটুনির পরে কারাগারে প্রেরণ

প্রায় এক হাজার ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী এক যুবককে আটক করে জনতা মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদ্রাসার সামনে নাজমুল হাসান হিমেল (২৮) এবং তার সহযোগী সোহাগ আহমদকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

২৫ জুলাই, ২০২৬
অপরাধমুক্ত গজারিয়া গড়তে পুলিশ-জনতার অঙ্গীকার

অপরাধমুক্ত গজারিয়া গড়তে পুলিশ-জনতার অঙ্গীকার

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। তিনি মাদক ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

২৫ জুলাই, ২০২৬
আগামীকাল মুন্সীগঞ্জে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আগামীকাল মুন্সীগঞ্জে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (১৯ জুন) মুন্সীগঞ্জ জেলা সফরে আসছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার এ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ‘রয়েল পার্টি সেন্টার’-এ জেলা জামায়াতের উদ্যোগে একটি রোকন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল, ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ

দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল, ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ

NULL

২৫ জুলাই, ২০২৬
স্বামীকে ডাকাতির পথ থেকে ফেরাতে চেয়ে প্রাণ দিলেন স্ত্রী

স্বামীকে ডাকাতির পথ থেকে ফেরাতে চেয়ে প্রাণ দিলেন স্ত্রী

কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছেঅগতকাল ১৭ জুন দিনভর হাতুড়ি দিয়ে অমানবিক নির্যাতনের পর মারা যান জান্নাতুল ফেরদৌস (২৮)। পরে তাকে হাসপাতালে রেখে চলে যায় শ্বশুরবাড়ির লোকজন।নিহত জান্নাতুল ফেরদৌস টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার বাসিন্দা মোর্শেদের স্ত্রী। স্বজনদের দাবি, স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টার কারণেই দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হন তিনি।

২৫ জুলাই, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সোহেল জড়িত ছিলেন। একসময় তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ পরিচয়ে পরিচিত করে তোলেন এবং এলাকায় মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিতি পান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, তৎকালীন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠতার কারণে সোহেলের প্রভাব বাড়তে থাকে। তাদের দাবি, ওই প্রভাবের কারণে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন।

২৫ জুলাই, ২০২৬
২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ পরীক্ষার্থী

২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ পরীক্ষার্থী

জামালপুরে ২০২৬ সালের পরীক্ষার্থীদের মধ্যে ১০০ জন শিক্ষার্থী ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার্থী তিলা জামালি বলেন, “পরীক্ষা শেষ করার পর আমি দেখতে পাই, প্রশ্নপত্রের ওপরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী লেখা রয়েছে। অর্থাৎ এই প্রশ্ন আমাদের জন্য ছিল না। পরে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে কলেজ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হয়। আমি দুই বছর ধরে এই তিন ঘণ্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। তাদের একটি ভুলের কারণে আমার এ প্লাস কেটে যাবে না—এর নিশ্চয়তা কী?”

২৫ জুলাই, ২০২৬
তিন মাসে ৯১৫ খুন, রাজনৈতিক আধিপত্য বিস্তারে বাড়ছে সহিংসতা

তিন মাসে ৯১৫ খুন, রাজনৈতিক আধিপত্য বিস্তারে বাড়ছে সহিংসতা

রাজনীতি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রের তথ্যে জানা গেছে। দিনদুপুরে প্রকাশ্যে গুলি ও সন্ত্রাসী হামলার একাধিক ঘটনায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক ঘটনায় চট্টগ্রামের রাউজানে পাহাড়তলির বাসিন্দা ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ প্রকাশ্যে গুলিতে নিহত হন। এর একদিন আগে খুলনার লবণচরায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হন বিএনপি নেতা রফিকুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান