স্বামীকে ডাকাতির পথ থেকে ফেরাতে চেয়ে প্রাণ দিলেন স্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে

 গতকাল ১৭ জুন দিনভর হাতুড়ি দিয়ে অমানবিক নির্যাতনের পর মারা যান জান্নাতুল ফেরদৌস (২৮)। পরে তাকে হাসপাতালে রেখে চলে যায় শ্বশুরবাড়ির লোকজন।

নিহত জান্নাতুল ফেরদৌস টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার বাসিন্দা মোর্শেদের স্ত্রী। স্বজনদের দাবি, স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টার কারণেই দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হন তিনি।

পরিবার সদ্যরা জানায়, প্রায় ছয় বছর আগে মোর্শেদের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত মোর্শেদ একটি আলোচিত ত্রিমুখী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও আটক হয়েছিলেন তিনি।

নিহতের পরিবারের ভাষ্য, স্বামীর অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বারবার অনুরোধ করতেন জান্নাতুল। কিন্তু তার এই চেষ্টাকে ভালোভাবে নেননি মোর্শেদ। এ নিয়ে প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত বাবা-মা অভিযোগ করেন, দীর্ঘদিনের নির্যাতনের পর শেষ পর্যন্ত তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

স্থানীয়দের মতে, স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই জীবন দিতে হয়েছে জান্নাতুল ফেরদৌসকে। যে মানুষটির সঙ্গে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার হাতেই প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ স্বজনদের।ৎ

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

সাজন বড়ুয়া সাজ/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা