আগামীকাল মুন্সীগঞ্জে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (১৯ জুন) মুন্সীগঞ্জ জেলা সফরে আসছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার এ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ‘রয়েল পার্টি সেন্টার’-এ জেলা জামায়াতের উদ্যোগে একটি রোকন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

আয়োজকরা জানান, সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের রোকনসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলটির শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাবেশটি বড় জনসমাগমে রূপ নিতে পারে বলে তারা আশা করছেন।

দলীয় সূত্র আরও জানায়, সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশেও তিনি বক্তব্য রাখবেন।

এদিকে, সমাবেশ সফল করতে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতাও বাড়ানো হয়েছে।

জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নেতাকর্মীদের নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা