কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবলীগ নেতা মো. সোহেল মিয়া, যিনি ‘টাইগার সোহেল’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সোহেল জড়িত ছিলেন। একসময় তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ পরিচয়ে পরিচিত করে তোলেন এবং এলাকায় মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিতি পান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, তৎকালীন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠতার কারণে সোহেলের প্রভাব বাড়তে থাকে। তাদের দাবি, ওই প্রভাবের কারণে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছিলেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া সোহেল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা