কেরানীগঞ্জে বজ্র রিসাইক্লিং করে তৈরি হবে জৈব সার: জেলা প্রশাসক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
‘গ্রিন অ্যান্ড ক্লিন কেরানীগঞ্জ’ প্রতিপাদ্যে ঢাকার কেরানীগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান তালুকদার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. শওকত।

সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য অপসারণে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যেখানে ময়লার ভাগাড় রয়েছে, সেখান থেকে দ্রুত বর্জ্য অপসারণ করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব ও নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক আরও জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জেও বড় পরিসরে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলার সব বর্জ্য পুনর্ব্যবহার করে জৈব সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত এ সার সবজি চাষসহ কৃষিকাজে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা