সারাদেশ
টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর জীবিত নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে যিনি একসময় ব্যাপক আলোচনায় এসেছিলেন, মঙ্গলবার (২৩ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সন্ত্রাসী হামলায় আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার সেকেন্ড অফিসার লোকমান হোসেন। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।
কক্সবাজার-বান্দরবানে পাহাড়ধস, প্রাণ গেল ৭ জনের
টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় পৃথক পাহাড়ধসে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকরিয়ায় দুই শিশু এবং লামায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। পাহাড়ধস ও বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। বুধবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার ডেবলতুলি গ্রামে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা গ্রামের আব্দুল মজিদের ছেলে তৌসিফ উদ্দিন (১৩) এবং মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার (১৪) নিহত হয়।
পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং আশরাফ মোল্লা (৪৫)।
শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর নেই। এ পেশার মাধ্যমে অর্জিত জ্ঞান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, আর সেই জ্ঞান তারা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। তিনি বলেন, তার কর্মজীবনের শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। তাই কেউ জানতে চাইলে তিনি নিঃসংকোচে বলতে পারবেন, জীবনে সবচেয়ে বেশি উপভোগ করেছেন শিক্ষকতাকেই।
নিশ্চিত মৃত্যু জেনেও স্বামীর হাত ছাড়েননি স্ত্রী, কুড়িগ্রামে বিদ্যুৎস্পর্শে দুজনেরই মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রীও। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন বলদিপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ (৭১) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। কয়েক দশক আগে একসঙ্গে সংসারজীবন শুরু করা এই দম্পতির জীবনাবসানও হলো একই দিনে।
বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, নিখোঁজ ৭ জেলে
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পরপর দুটি মাছধরা ট্রলার ডুবে অন্তত সাত জেলে নিখোঁজ হয়েছেন। প্রথম ঘটনায় ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুজনের এখনও সন্ধান মেলেনি। অন্যদিকে চর বিজয় সংলগ্ন এলাকায় আরেকটি ছোট ট্রলারডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় উপকূলজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে জেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুরাবাজার ব্রিজের ঢাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ পিস ইয়াবাসহ মো. সবুজ মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার খবীর মোল্লার ছেলে।
বাড়ি থেকে কৃষক দল নেতার মোটরসাইকেল চুরি
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রাখা হয়। বুধবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি। চুরি হওয়া মোটরসাইকেলটি কালো রঙের একটি সুজুকি এসএফ ১৫৫ সিসি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশেক মাহমুদ কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আজ (রোববার) বৃক্ষরোপণ কর্মসূচি ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।
বিচারকের বাসায় চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিলুফা (৩২), হাওয়া বেগম (৩০), চাঁন মিয়া ওরফে কালাচাঁন (৫০), সুমন মিয়া (৩৯) ও নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব (৩৯)। তাদের মধ্যে সুমন মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং বিপ্লব সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
টিউবওয়েলের পানি পান করে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ কয়েকজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কারণ অনুসন্ধানে পানির নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট টিউবওয়েলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।