মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মুন্সীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে জেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুরাবাজার ব্রিজের ঢাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ পিস ইয়াবাসহ মো. সবুজ মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার খবীর মোল্লার ছেলে।

পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই দিপঙ্কর কুণ্ডুর নেতৃত্বে একটি দল মুন্সীগঞ্জ সদর থানার পূর্ব মাকহাটি এলাকার ঈদগাহ মাঠের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় আরিফের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. জমির হোসেন মোল্লা ওরফে জুমুকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব মাকহাটি এলাকার মৃত আবু মোতালেব মোল্লার ছেলে।

পুলিশ জানায়, দুটি অভিযানে মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা