বাড়ি থেকে কৃষক দল নেতার মোটরসাইকেল চুরি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিনের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনুভূঁইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ভাই মো. সরওয়ার উদ্দিন মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রাখা হয়। বুধবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি। চুরি হওয়া মোটরসাইকেলটি কালো রঙের একটি সুজুকি এসএফ ১৫৫ সিসি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, বাড়ির সামনে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রাখা ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তালা কেটে সেটি চুরি করে নিয়ে যায়। সকালে মোটরসাইকেলটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের মোটরসাইকেল চুরির ঘটনায় তার ভাই থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা