বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আজ (রোববার) বৃক্ষরোপণ কর্মসূচি ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সাহিত্য সম্পাদক শামসুদ্দিন সোলাইমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. জামাল হোসেন, সেক্রেটারি এহসানুল বারী আম্মার এবং শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।