নিশ্চিত মৃত্যু জেনেও স্বামীর হাত ছাড়েননি স্ত্রী, কুড়িগ্রামে বিদ্যুৎস্পর্শে দুজনেরই মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রীও। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বলদিপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ (৭১) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। কয়েক দশক আগে একসঙ্গে সংসারজীবন শুরু করা এই দম্পতির জীবনাবসানও হলো একই দিনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচ চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাঈদ। তাকে ছটফট করতে দেখে দ্রুত উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। তবে কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই স্বামীকে স্পর্শ করায় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর রাবেয়া বেগমও শেষনিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান জানান, বিদ্যুতের একটি তার ছিঁড়ে বাড়ির বেড়ার সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, বিশেষ করে ঝড়-বৃষ্টির পর বাড়ির বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা জরুরি। কোথাও তার ছিঁড়ে বা বিচ্ছিন্ন হয়ে থাকলে বিদ্যুৎ অফিস বা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে তা দ্রুত মেরামত করা উচিত।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা