সারাদেশ

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মুন্সিগঞ্জে ফুটবল উৎসব

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ, মুন্সিগঞ্জে ফুটবল উৎসব

ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির বাড়তি আবেগ, আর সেই আবেগের পারদ যদি হয় মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রবিন্দুতে, তবে তা রূপ নেয় এক মহোৎসবে। চলতি ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে এলইডি স্ক্রিনে খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে অভূতপূর্ব উদ্দীপনা।

২৫ জুলাই, ২০২৬
পটুয়াখালীর  বিএনপির  শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার ‘কালাই রুটি’র স্বাদে মুগ্ধ হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। রাজশাহী সফরে এসে এক ঘরোয়া ও আন্তরিক পরিবেশে তিনি বরেন্দ্র অঞ্চলের বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংসের স্বাদ গ্রহণ করেন। কালাই রুটির অনন্য স্বাদ ও সুগন্ধ তার প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে জানার অংশ হিসেবে তিনি এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন। খাবার শেষে তিনি কালাই রুটির ভূয়সী প্রশংসা করেন এবং একে এ অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ রন্ধনশিল্প বলে অভিহিত করেন।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক

রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা। এতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমে যাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।

২৫ জুলাই, ২০২৬
মা-তিন মেয়েকে হত্যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা

মা-তিন মেয়েকে হত্যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তদন্তের শুরুতেই অভিযুক্ত ও গণপিটুনিতে নিহত অন্তর মজুমদারের অতীত জীবন, পরিচয় গোপন করে বসবাস এবং নিহত পরিবারের সঙ্গে তার পূর্বপরিচয় সম্পর্কিত বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে স্থানীয়দের বিভিন্ন দাবি ও ধারণা যাচাই-বাছাই করা হলেও পুলিশ এখনো কোনো কারণকে নিশ্চিত বলে উল্লেখ করেনি। গত ২৫ জুন বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তারকে (৯) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো করা আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো করা আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণ ও হত্যার পর মরদেহ খণ্ডিত করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
বর্ষায় ডুবেছে রেললাইন, বন্ধ কক্সবাজার ট্রেন, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

বর্ষায় ডুবেছে রেললাইন, বন্ধ কক্সবাজার ট্রেন, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে বুধবার (৮ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার (৭ জুলাই) থেকে রেললাইনের ওই অংশ দেড় থেকে দুই ফুট পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা বাতিল করে। ট্রেনটি বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবে।

২৫ জুলাই, ২০২৬
স্বাধীন গণমাধ্যমেই গণতন্ত্রের শক্তি: মির্জা ফখরুল

স্বাধীন গণমাধ্যমেই গণতন্ত্রের শক্তি: মির্জা ফখরুল

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের সাফল্য অনেকাংশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর নির্ভরশীল। সাংবাদিকদের সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরতে হবে। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

২৫ জুলাই, ২০২৬
জাইমা রহমানের সঙ্গে আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

জাইমা রহমানের সঙ্গে আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। মঙ্গলবার ঢাকার গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আখাউড়া ও কসবা উপজেলার মোট ৯০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে আখাউড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস সবুজায়ন ও ক্রীড়া সংস্কৃতির বিকাশে কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা

ক্যাম্পাস সবুজায়ন ও ক্রীড়া সংস্কৃতির বিকাশে কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা

‘ক্যাম্পাস হোক সবুজ, তরুণ সমাজ হোক খেলাধুলায় উদ্দীপ্ত’— এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ক্যাম্পাস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) যশোরের কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচি ও আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে কলেজের অধ্যক্ষ ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের জন্য নির্ধারিত স্থানগুলো চিহ্নিত করে চারা রোপণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

২৫ জুলাই, ২০২৬
রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির অভিযোগে জামালপুরে সংবাদ সম্মেলন

রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির অভিযোগে জামালপুরে সংবাদ সম্মেলন

জামালপুরে রাজনৈতিক ষড়যন্ত্র এবং অর্থের লোভে প্ররোচিত এক নারীর মাধ্যমে পরিকল্পিতভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

২৫ জুলাই, ২০২৬
রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা

রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা

রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (রোজা)-এর প্রথম নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা সদ্য. হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি সদ্য. ওমরাহ পালনে ২২ সদস্যকে সৌদি আরব পাঠাচ্ছে আনসার-ভিডিপি সদ্য. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা