কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা। এতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমে যাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।

সরেজমিনে দেখা যায়, জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর ও খণ্ডক্ষেত্র গ্রামের কৃষক-কৃষাণী লাভলী বেগম, মোসলেম, আবুল হোসেন, মিনতী রাণীসহ অনেকেই নিরাপদ সবজি চাষ করছেন। এসব গ্রামের এক ও দুই ফসলি জমিতে এখন বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। প্রতিবছর শিম, করলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শসাসহ বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় উপজেলার ২০ জন কৃষক প্রায় পাঁচ একর জমিতে নিরাপদ ফসল উৎপাদন করছেন।

এসব কৃষক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে এখন ট্রাইকো কম্পোস্ট জৈব সার, মালচিং পেপার এবং ক্ষতিকর রোগবালাই ও পোকামাকড় দমনে হলুদ, সাদা ও নীল আঠালো ফাঁদ, ফেরোমন ফাঁদসহ বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহার করছেন। মডেল কৃষকদের প্রদর্শনীভিত্তিক কার্যক্রম শুরু হওয়ায় অনেকেই এখন নিজ উদ্যোগে আরডিআরএসের স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) বিভাগের পরামর্শে এসব জৈব ও নিরাপদ কৃষি উপকরণ ব্যবহার করছেন। ফলে এলাকায় নিরাপদ ফসল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

কৃষাণী লাভলী বেগম বলেন, আরডিআরএস ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ২০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছেন। জমিতে হলুদ ফাঁদ ও বিষটোপ ব্যবহার করায় সার ও কীটনাশকের ব্যবহার প্রায় বন্ধ করেছেন। ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলনও ভালো হয়েছে। বাজারদর বাড়লে লাভের পরিমাণও বাড়বে বলে আশা করছেন তিনি।

কৃষক আবুল হোসেন বলেন, আগে জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতাম। কিন্তু আরডিআরএস ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় জৈব সারের ব্যবহার বাড়িয়েছি। জমিতে বিভিন্ন আঠালো রঙিন ফাঁদ ব্যবহার শুরু করেছি। এছাড়াও ফেরোমন ফাঁদ বা জাদুর ফাঁদ ব্যবহার করে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। ক্ষেত্রবিশেষে কীটনাশক প্রয়োগের প্রয়োজন হলে জৈব বালাইনাশক ব্যবহার করছি। আগের তুলনায় এখন অনেক কম সার ও কীটনাশক লাগছে। ফলে খরচ কমেছে, আবার রোগবালাইও কমে যাওয়ায় ফলন বেড়েছে।

কৃষক মোসলেম বলেন, কৃষিনির্ভর এই জেলায় কৃষিকাজ ছাড়া তেমন কোনো কর্মসংস্থান নেই। আগে এ অঞ্চলের জমিতে এক বা দুই ফসল হতো। সেই কাজ শেষ হলে অনেকেই বেকার বসে থাকতেন। এখন অধিকাংশ জমিতে তিন থেকে চারটি ফসল আবাদ হওয়ায় মানুষের হাতে কাজ এসেছে। বর্তমানে গড়ে প্রতিদিন মজুরি ৪০০ থেকে ৫০০ টাকা। রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগের সময় শ্বাসকষ্ট, চোখ জ্বালা-পোড়ার মতো সমস্যা হতো। এখন জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় শ্রমিকরা এসব সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।

আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজিব আহমেদ বলেন, আমরা আরডিআরএস বাংলাদেশ ও পিকেএসএফের সহায়তায় সদস্য পর্যায়ে নিরাপদ ফসল উৎপাদনের জন্য ক্লাস্টারভিত্তিক মডেল কৃষকদের জমিতে প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করছি। ফসল চাষের পরিকল্পনা, বাস্তবায়ন এবং সম্প্রসারণ—সব ধাপেই কৃষকদের সঙ্গে কাজ করছি। ট্রাইকো কম্পোস্ট সার, রঙিন ফাঁদ, ফেরোমন ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকরা উপকৃত হচ্ছেন। এতে মাটি ও পরিবেশ সুরক্ষিত থাকছে এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করছে। জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমছে। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম