রাজনৈতিক ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির অভিযোগে জামালপুরে সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জামালপুরে রাজনৈতিক ষড়যন্ত্র এবং অর্থের লোভে প্ররোচিত এক নারীর মাধ্যমে পরিকল্পিতভাবে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার আদারভিটায় একটি স্থানীয় হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. নিজাম উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে বিতর্কিত ও জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে।

তিনি দাবি করেন, অর্থের লোভে প্ররোচিত হয়ে এক নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জনগণের সেবা ও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার লক্ষ্যেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে এবং তার সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ব্যর্থ হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা