পটুয়াখালীর বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার ও ছাত্রদলের সহসভাপতি রাসেল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, মোটরসাইকেল শোভাযাত্রাটি দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল হামলাকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাবাজার এলাকা থেকে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়েছিল। শোভাযাত্রাটি দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের মারধরের পাশাপাশি ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলেও দাবি করেন তিনি।

তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম