রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (রোজা)-এর প্রথম নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম দুলাল, নির্বাচন কমিশনার পলাশ কান্তি নাগ এবং ফরহাদুজ্জামান ফারুক।

সভায় নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনাররা। এ সময় সদস্যরা নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। নির্বাচন কমিশন সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দেয়।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রোজার প্রথম নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে এ নির্বাচন সংগঠনের ঐক্য ও গতিশীলতাকে আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোজার সাবেক আহ্বায়ক আতিক হাসান (অভি), সদস্যসচিব ফেরদৌস জয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আতিক হাসান, আকাশ চন্দ্র পাপ্পুসহ সংগঠনের অন্যান্য সদস্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী