সারাদেশ
ব্রাহ্মণচাপিতলার এরশাদ হত্যা মামলায় গ্রেপ্তার আরো এক
ব্রাহ্মণচাপিতলা গ্রামে ১৪ এপ্রিল সংঘটিত অটোরিকশা চালক এরশাদ মিয়া হত্যা মামলার আরো একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই সন্দেহের ভিত্তিতে সাবিবর (২৫) কে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বসতঘরে আগুন লাগিয়েছেন এক যুবক। এ সময় দেশীয় অস্ত্র হাতে তার তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শরীয়তপুরের গোসাইরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সফিক মিয়া, ৪২ নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত ১ টার দিকে আখাউড়া চেকপোস্ট এলাকার বঙ্গের চর মসজিদের পূর্ব দিকে সড়কের পাশে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা সহকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সফিক মিয়া কেন্দুয়াই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। পরিবারের অভিযোগ, রাত ১ টার দিকে ওই এলাকার হেলাল মিয়া ও জহির মিয়া নামে দুই ব্যক্তি সফিক মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যায়।
আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সিএমআরইউ'র সাংগঠনিক কার্যক্রম জোরদারে উপ-কমিটি গঠন
চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে সংগঠনের নির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তাঁদের নিজ নিজ বিভাগের কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয়ের জন্য অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যশোরের সাংবাদিকের আত্মহত্যা
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রমজান আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন ছাকিন। পারিবারিক কলহের জেরে তিনি ও তাঁর স্ত্রী আলাদা বসবাস করছিলেন। এ অবস্থায় তিনি আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে। মঞ্চ ধসে পড়লেও মন্ত্রীসহ উপস্থিত নেতাকর্মীরা সবাই নিরাপদে ছিলেন।
নবীনগরে ৬ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী চলা আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ছয়জন নিহত হন। তাঁদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি বলেন, শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতি স্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের সাক্ষ্য বহন করবে।
নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর টানবাজার পৌর কলোনিতে অবস্থিত নির্বাচনী সাব-কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চোরকে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়াল গ্রামবাসী
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিন সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।