ক্যাম্পাস সবুজায়ন ও ক্রীড়া সংস্কৃতির বিকাশে কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

‘ক্যাম্পাস হোক সবুজ, তরুণ সমাজ হোক খেলাধুলায় উদ্দীপ্ত’— এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ক্যাম্পাস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) যশোরের কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আসন্ন বৃক্ষরোপণ কর্মসূচি ও আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে কলেজের অধ্যক্ষ ক্যাম্পাসের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের জন্য নির্ধারিত স্থানগুলো চিহ্নিত করে চারা রোপণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ক্যাম্পাস মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু, হৈবতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান রহমান নিশান এবং সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, আসন্ন আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া অনুশীলনের সুবিধার্থে জেলা ছাত্রদলের পক্ষ থেকে কলেজ চত্বরে একটি ফুটবল উপহার দেওয়া হয়।

উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ার এ ধারা আগামীতেও ক্যাম্পাসজুড়ে অব্যাহত থাকবে। তারা তরুণ সমাজের উদ্দেশে বলেন, “গাছ হোক পরিবেশ রক্ষার অঙ্গীকার, খেলাধুলা হোক সুস্থ প্রজন্ম গড়ার হাতিয়ার।”

ইমরান হোসেন রাজ/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা