টিউবওয়েলের পানি পান করে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ কয়েকজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর কারণ অনুসন্ধানে পানির নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট টিউবওয়েলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকালে ঝালমুড়ি খাওয়ার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে। প্রথমে দুই থেকে তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং বিষয়টি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে জানানো হয়। কিছুক্ষণ পর আরও শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয় এবং একে একে মোট ৩৩ জন অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শে তাদের হাসপাতালে নেওয়া হয় এবং নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান দাবি করেন, টিউবওয়েলের আশপাশে অনুসন্ধানের সময় একটি পলিথিনে সাদা রঙের পদার্থ পাওয়া গেছে। তাঁর ধারণা, রাতে কেউ পরিকল্পিতভাবে টিউবওয়েলের ভেতরে বিষাক্ত কিছু মিশিয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাটি যদি টিফিনের সময় ঘটত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত, কারণ ওই সময় প্রায় সব শিক্ষার্থীই পানি পান করে থাকে।

হাসপাতালে ভর্তি কয়েকজন শিক্ষার্থী জানায়, পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তাদের বমি বমি ভাব শুরু হয়। প্রথমে গুরুত্ব না দিলেও পরে আরও অনেকের একই উপসর্গ দেখা দেয় এবং শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে যান।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেফাত মাহবুব জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে একাধিক শিক্ষার্থী অসুস্থ অবস্থায় ভর্তি হয়। তাঁদের মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা বেশি। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত এটি বিষক্রিয়ার কারণে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদির বলেন, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের টিউবওয়েলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা