সারাদেশ
আশুলিয়ায় মাদরাসা থেকে মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র
র্যাব সূত্র জানায়, র্যাব-৪-এর নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদরাসায় অভিযান পরিচালনা করে। শুরুতে সেখানে মাদক মজুত থাকার তথ্য পাওয়া যায়। পরে মাদরাসা প্রাঙ্গণে অভিভাবকদের অপেক্ষাকক্ষের পাশের নির্মাণাধীন একটি ওয়াশরুমে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ওয়াশরুমের শৌচাগারের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও ২২ বোরের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে রাঙ্গামাটি জেলায় এক ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে নিজ নিজ বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকার মোট ৪ হাজার ৩৬৫ জন মানুষ বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার ১০ জুলাই দুপুরে উপজেলার ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শ্রীনগরে উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার (২৪ জুন) তিনি উপজেলার বিভিন্ন সরকারি কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) জনাব শরীফ উল্লাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব গোলাম রাব্বানী সোহেল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আওয়ামী লীগের আমলেই হাজার হাজার বেনজীরের সৃষ্টি: রেজাউল কবীর পল
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান আর সম্ভব নয়। জনগণের সিদ্ধান্তেই আওয়ামী লীগ নিষিদ্ধ। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ হাজার হাজার বেনজীর তৈরি করেছে। তারা একদিকে দেশে দুঃশাসন চালিয়েছে, অন্যদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন বিদেশে বসে দলের নিরীহ কর্মীদের উসকানি দিচ্ছে। কিন্তু সেই ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ আর নেই। তাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা দেশবাসী প্রতিহত করবে।
ভারতের নাগরিক হয়েও খুলনায় প্রধান শিক্ষক, মিলল চাঞ্চল্যকর তথ্য বিকল্প
খুলনার পাইকগাছা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, নিয়োগে অনিয়ম এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ও তার পরিবারের সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করে সেখানকার নাগরিক সুবিধা ভোগ করলেও বাংলাদেশে সরকারি বিধি অনুযায়ী চাকরি করে বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পেশাজীবীদের নিয়ে মুন্সীগঞ্জ পৌর জামায়াতের ‘ফল উৎসব’ অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ পৌর জামায়াতের সভাপতি ইয়াছিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ এ কে এম ফখরুদ্দিন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা এইচ এম বায়েজিদ, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, পৌর জামায়াত নেতা মহসিন মুন্সী ও আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী ইউনিটের সেক্রেটারি মো. মুরাদ হোসেন।
মেহেরপুর সীমান্তে বিজিবির বাধায় ৪ জনকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
পাবনার বেড়ায় তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতা রিপন সরদার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার বেড়া সিঅ্যান্ডবি এলাকা থেকে তাঁকে তুলে নেওয়ার পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার বেড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংসদ ভবনে বিএনপির এমপির সঙ্গে আ.লীগ নেতা, ছবি ভাইরাল
জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির এক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে একসঙ্গে দেখা যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার প্রকাশিত কয়েকটি ছবিতে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সঙ্গে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিহিত কয়েকজন শিক্ষার্থীও ছিলেন।
দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. জাহিদ হোসেন ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে ড্যাবের অভিনন্দন
এক যৌথ অভিনন্দন বার্তায় ড্যাব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মো. হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক (জিয়া) বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী যে, আপনাদের দক্ষ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠান দুটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”
অসহায় পরিবারের পাশে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন, নির্মাণ করে দিল নতুন টিনের ঘর
মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক অসহায় বৃদ্ধার জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। একই সঙ্গে ঘর হস্তান্তরের সময় বৃদ্ধার পরিবারের হাতে খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়। উপকারভোগী খোতেজা বেওয়া (স্বামী: মৃত উমর আলী) দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন তার জন্য একটি নিরাপদ ও বসবাসযোগ্য টিনের ঘর নির্মাণের উদ্যোগ নেয়।