অসহায় পরিবারের পাশে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন, নির্মাণ করে দিল নতুন টিনের ঘর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক অসহায় বৃদ্ধার জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। একই সঙ্গে ঘর হস্তান্তরের সময় বৃদ্ধার পরিবারের হাতে খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।

উপকারভোগী খোতেজা বেওয়া (স্বামী: মৃত উমর আলী) দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন তার জন্য একটি নিরাপদ ও বসবাসযোগ্য টিনের ঘর নির্মাণের উদ্যোগ নেয়।

খোতেজা বেওয়ার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আনছারহাট ডাকঘরের অধীন তেলিয়ানীর পাড় এলাকায়। নতুন ঘর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মতিয়ার রহমান, মো. জাহাঙ্গীর, মো. নাজির হোসেন মাস্টার, মুফতি জামাল উদ্দীন, মো. সেলিম, মো. হাফিজুর রহমান, মো. বাবু, মো. গোলাম মোস্তফা, মো. মাহাবুব রহমান, মো. লেবু (সাংবাদিক), মো. আব্দুর রহিম লিটন, মো. নাছিমুল হক, মো. মিজানুর রহমান মিজান (সাংবাদিক), মো. আশিক, মো. আসাদুজ্জামান আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সদস্যরা।

মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদানই তাদের মূল লক্ষ্য। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা