আশুলিয়ায় মাদরাসা থেকে মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪।

বুধবার বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত একটি মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৪-এর নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদরাসায় অভিযান পরিচালনা করে। শুরুতে সেখানে মাদক মজুত থাকার তথ্য পাওয়া যায়। পরে মাদরাসা প্রাঙ্গণে অভিভাবকদের অপেক্ষাকক্ষের পাশের নির্মাণাধীন একটি ওয়াশরুমে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ওয়াশরুমের শৌচাগারের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও ২২ বোরের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া আট চেম্বারবিশিষ্ট রিভলবারটির ব্যারেল, ট্রিগার ও হ্যামারসহ সব অংশ অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া উদ্ধার করা গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘টি’ খোদাই করা ছিল।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা এটি মাদরাসা প্রাঙ্গণে এনে লুকিয়ে রেখেছিল, তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। উদ্ধার করা আলামত আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা