মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার ১০ জুলাই দুপুরে উপজেলার ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো কক্সবাজারের টেকনাফ এলাকার নুরুল ইসলাম ওরফে সোহাগ এবং বরিশালের মুলাদী এলাকার মোঃ মিন্টু মিয়া।

​মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের ওসি জনাব ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ভাটেরচর নতুন রাস্তার মোড় এলাকায় অবস্থান নেন। সেখানে সজীব টেলিকম দোকানের সামনে ইয়াবা আদান-প্রদানের সময় হাতেনাতে  দুইজনকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে বহন করা দুটি খালি প্লাস্টিকের বোতলের ভেতর থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, নুরুল ইসলাম সোহাগ ইয়াবাগুলো মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

​এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা