সারাদেশ
আবারও খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা
হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
আখাউড়ায় বিএনপির নেত্রী অসুস্থ, আর্থিক সংকটে থেমে আছে চিকিৎসা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের প্রথম নির্বাচিত কমিশনার এবং উপজেলা মহিলা দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদিকা লাভলী বেগম গুরুতর অসুস্থ। গত কয়েক মাস ধরে তিনি ডায়াবেটিস, কিডনির সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দুর্বলতার কারণে বেশির ভাগ সময় বিছানায় শুয়ে থাকতে হয়। হাতে শক্তি না থাকায় নিজে খেতেও পারেন না; চামচ দিয়ে খেতে হয়। তাঁর দুই পা ফুলে গেছে।
কিশোরীকে হত্যার পরে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ
খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) বাবার লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ। পুলিশের দাবি, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে খুলনা মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। পুলিশ কমিশনার জানান, নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা শুক্রবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা দিয়েছেন।
চট্টগ্রামে ব্রাজিলের কাছে ৩-২ গোলে হারল আর্জেন্টিনা
চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবলপ্রেমীদের প্রাণের দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী মালিয়াইশ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত ফুটবলপ্রেমী দর্শক। সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ ও আশপাশের এলাকা।
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী
চলন্ত তূর্ণা নিশীথা এক্সপ্রেসে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আহত শ্যামল চন্দ্র দাস (৪৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির সদস্য। সোমবার গভীর রাতে আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়ায় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে যুবককে ঘিরে আলোচনা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার বিভিন্ন কর্মকাণ্ড স্থানীয় তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ন করছে। অভিযুক্ত যুবক আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে তারেক। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তারেক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর ও অশালীন কনটেন্ট প্রচার করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি কিছু অনুসারী নিয়ে একটি গোষ্ঠী গড়ে তোলার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। তার এসব কর্মকাণ্ড স্থানীয় কিশোর ও তরুণদের মধ্যে প্রভাব ফেলছে বলে দাবি করেছেন এলাকাবাসীর একাংশ।
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে উদ্ধার হয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি। এতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবুল হাদিমা (৩৫), তার ছেলে নেইমার ম্রং (১০), তাদের আত্মীয় রতন নকরেক (২৫) ও গাব্রিয়েল নকরেক (৪৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা এবং গারো সম্প্রদায়ের সদস্য।
রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভাসছে যশোর: অপরিকল্পিত ড্রেনেজ ও নাগরিক অসচেতনতায় চরম ভোগান্তি
টানা ১২ ঘণ্টার রেকর্ড ভাঙা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার কবলে পড়েছে যশোর পৌরসভা। শহরের নিচু এলাকাগুলো এখন পানির নিচে। কোথাও কোথাও বাসাবাড়ির ভেতরে খাট পর্যন্ত পানি উঠে গেছে। জলমগ্ন রাস্তাঘাটের কারণে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। বাসাবাড়ির পাশাপাশি বহু ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভুক্তভোগীদের অভিযোগ নাগরিক অসচেতনতা, ড্রেনে ময়লার স্তূপ এবং পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই আজ এই চরম নরকযন্ত্রণা।
মাদীনাতুল হিকমাহ একাডেমিতে জাঁকজমকপূর্ণ ফল উৎসব অনুষ্ঠিত
শিক্ষার্থীদের দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মুন্সিগঞ্জের মানিকপুর ফয়সাল প্লাজা সংলগ্ন অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান মাদীনাতুল হিকমাহ একাডেমি (বাংলা ও ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল)-এ বর্ণিল ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ উৎসবের আয়োজন করা হয়। হরেক রকম মৌসুমি ফলের সমাহারে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। উৎসবের মূল প্রতিপাদ্য ছিল শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় দুবৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ হয়ে ফিরছেন উপকূলের জেলেরা
মহিপুর-আলিপুর মৎস্যবন্দর ঘুরে দেখা গেছে, সাগর উত্তাল থাকায় অনেক ট্রলার মাছ শিকার না করেই ফিরে এসেছে। আবার যেসব ট্রলার সাগরে গিয়েছিল, সেগুলোর বেশিরভাগই পর্যাপ্ত ইলিশ না পেয়ে অন্যান্য প্রজাতির মাছ নিয়ে ঘাটে ফিরেছে। ফলে নিষেধাজ্ঞা শেষে ভালো আয়ের যে আশা ছিল, তা অনেকটাই ম্লান হয়ে গেছে।