আখাউড়ায় বিএনপির নেত্রী অসুস্থ, আর্থিক সংকটে থেমে আছে চিকিৎসা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের প্রথম নির্বাচিত কমিশনার এবং উপজেলা মহিলা দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদিকা লাভলী বেগম গুরুতর অসুস্থ। গত কয়েক মাস ধরে তিনি ডায়াবেটিস, কিডনির সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দুর্বলতার কারণে বেশির ভাগ সময় বিছানায় শুয়ে থাকতে হয়। হাতে শক্তি না থাকায় নিজে খেতেও পারেন না; চামচ দিয়ে খেতে হয়। তাঁর দুই পা ফুলে গেছে।

আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের সহযোগিতা কামনা করেছেন।

জানা যায়, ২০০২ সালে আখাউড়া পৌরসভার প্রথম নির্বাচনে লাভলী বেগম সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। সততা ও নিষ্ঠার সঙ্গে প্রায় ১০ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও জনসেবা করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রায় দুই দশক আখাউড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করেছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে মাঠে থেকে প্রচার-প্রচারণা চালিয়েছেন।

শনিবার উপজেলার দুর্গাপুর এলাকায় তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। শরীর অনেকটাই শুকিয়ে গেছে এবং পা দুটি ফুলে রয়েছে। কথা বলতে তাঁর কষ্ট হয়।

লাভলী বেগম বলেন, ‘শরীরটা খুব দুর্বল লাগে। দাঁড়াতে পারি না। মনে হয়, আর রাজনীতি করতে পারব না। আমি চিকিৎসার জন্য দলের নেতাকর্মী ও এমপি স্যারের সহযোগিতা চাই।’

লাভলী বেগমের স্বামী আবু কালাম জানান, তিনি রংমিস্ত্রির কাজ করতেন। তবে কয়েক মাস ধরে নিয়মিত কাজ পাচ্ছেন না। একমাত্র মেয়েকে নিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তাঁদের কোনো ছেলে সন্তান নেই। তিনি বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, যথাযথ চিকিৎসা করাতে পারলে লাভলী সুস্থ হয়ে উঠতে পারেন। চিকিৎসা করানোর ইচ্ছা আছে, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।’

আখাউড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি বলেন, ‘লাভলী বেগম প্রায় ২০ বছর ধরে আমার সঙ্গে মহিলা দলের সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলের জন্য অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন কর্মী। তিনি সততার সঙ্গে রাজনীতি ও জনসেবা করেছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা