শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে উদ্ধার হয়েছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি হাতে লেখা চিঠি। এতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। টাকা গণনার সময় নগদ অর্থের পাশাপাশি পাওয়া যায় ওই চিঠি।

চিঠিতে লেখক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, মানুষ একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ চায়। তবে ধর্ষণ, হত্যা ও গুরুতর অপরাধের দৃশ্যমান বিচার না হওয়ায় বিচারব্যবস্থার প্রতি আস্থা কমছে।

এতে শিশু নির্যাতনের আলোচিত ঘটনাগুলোর দ্রুত বিচার এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

চিঠির শেষে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে ‘মোহাম্মদ জুবায়ের আহমদ’ নামে স্বাক্ষর করা হয়েছে। তবে চিঠির লেখক কে, কোথা থেকে এসেছেন বা কখন এটি দানবাক্সে রাখা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী