মাদীনাতুল হিকমাহ একাডেমিতে জাঁকজমকপূর্ণ ফল উৎসব অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
শিক্ষার্থীদের দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মুন্সিগঞ্জের মানিকপুর ফয়সাল প্লাজা সংলগ্ন অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান মাদীনাতুল হিকমাহ একাডেমি (বাংলা ও ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল)-এ বর্ণিল ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ উৎসবের আয়োজন করা হয়। হরেক রকম মৌসুমি ফলের সমাহারে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। উৎসবের মূল প্রতিপাদ্য ছিল শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়া।

একাডেমির প্রিন্সিপাল মাওলানা মাসুম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ইসলামিক স্কুল বোর্ডের সভাপতি, বাগবাড়ী ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল এবং একাডেমির উপদেষ্টা মুফতি নাইমুল হাসান নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, মুন্সিগঞ্জ আদর্শ আলিম মাদ্রাসার সহ-সুপার হাফেজ মাওলানা আবুল হাসান, সাংবাদিক আব্দুস সালাম এবং প্রকৌশলী আব্দুল মবিন।

এ ছাড়া একাডেমির পরিচালকবৃন্দ— ডা. আলমগীর হোসেন, হাফেজ মাওলানা নূরে আলম সবুজ, হাসান আল মামুন, আব্দুল কাইয়ূম এবং ইব্রাহিম মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একাডেমির শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফল করে তোলেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন ফলের স্টল। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, জামরুল, লটকনসহ প্রায় অর্ধশতাধিক দেশীয় ও বিলুপ্তপ্রায় ফলের প্রদর্শনী সবার নজর কাড়ে। দ্বীনি শিক্ষার পাশাপাশি দেশীয় সংস্কৃতির চমৎকার উপস্থাপনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি নাইমুল হাসান নদভী বলেন, “শিক্ষার্থীদের আধুনিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। মাদীনাতুল হিকমাহ একাডেমি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মনন গঠনে যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন বলেন, “আজকের আয়োজন শুধু ফলের সমাহার নয়, এটি শিশুদের মাঝে আমাদের হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার একটি চমৎকার প্রচেষ্টা। নৈতিক শিক্ষার পাশাপাশি এমন সৃজনশীল আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মাসুম হাসান বলেন, “আল্লাহ তায়ালার দেওয়া নিয়ামতের অন্যতম হলো ফলমূল। আমাদের সন্তানদের যান্ত্রিক জীবনের বাইরে এনে দেশীয় ঐতিহ্য ও সৃষ্টিকর্তার মহিমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ উৎসবের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথি ও পরিচালকবৃন্দ ফলের পুষ্টিগুণ তুলে ধরে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দেশীয় ফলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং একাডেমির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের সাজানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ফলের পরিচিতি ও পুষ্টিগুণ উপস্থাপনার ভিত্তিতে সেরা স্টল নির্বাচন করে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

মো. শফিকুল ইসলাম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী