ব্রাহ্মণবাড়িয়ায় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে যুবককে ঘিরে আলোচনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার বিভিন্ন কর্মকাণ্ড স্থানীয় তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ন করছে। অভিযুক্ত যুবক আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে তারেক।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তারেক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর ও অশালীন কনটেন্ট প্রচার করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি কিছু অনুসারী নিয়ে একটি গোষ্ঠী গড়ে তোলার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। তার এসব কর্মকাণ্ড স্থানীয় কিশোর ও তরুণদের মধ্যে প্রভাব ফেলছে বলে দাবি করেছেন এলাকাবাসীর একাংশ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া সড়কবাজারের একটি কাপড়ের দোকানের ফেসবুক পেজে শাড়ি পরে নাচের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন তারেক। এরপর আরও দুজনকে নিয়ে একটি গ্রুপ গঠন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ করে আসছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা ফেসবুক ও টিকটকে বিভিন্ন সাজসজ্জা ও অঙ্গভঙ্গির ভিডিও ধারণ করে আপলোড করছেন, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন সচেতন যুবক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানান, এসব কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে আলেম মাওলানা সিরাজুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে আইন লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী