সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ হয়ে ফিরছেন উপকূলের জেলেরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইলিশ সংরক্ষণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা আশা নিয়ে গভীর সাগরে মাছ শিকারে নেমেছিলেন পটুয়াখালীর কলাপাড়ার হাজার হাজার জেলে। তবে এক সপ্তাহ পার হলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় হতাশ হয়ে ফিরছেন তারা। এর মধ্যে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠায় অনেক জেলে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

জেলে ও মৎস্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি ট্রলারে সাধারণত ১২ থেকে ১৮ জন জেলে মাছ ধরতে যান। ১০ থেকে ১২ দিনের জন্য খাদ্যসামগ্রী, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে যেতে প্রতিটি ট্রলারে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়। কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পাওয়া এবং বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ সময়ই লোকসানের মুখে পড়তে হয় জেলেদের।

মহিপুর-আলিপুর মৎস্যবন্দর ঘুরে দেখা গেছে, সাগর উত্তাল থাকায় অনেক ট্রলার মাছ শিকার না করেই ফিরে এসেছে। আবার যেসব ট্রলার সাগরে গিয়েছিল, সেগুলোর বেশিরভাগই পর্যাপ্ত ইলিশ না পেয়ে অন্যান্য প্রজাতির মাছ নিয়ে ঘাটে ফিরেছে। ফলে নিষেধাজ্ঞা শেষে ভালো আয়ের যে আশা ছিল, তা অনেকটাই ম্লান হয়ে গেছে।

মহিপুরের জেলে মো. আবুল হোসেন বলেন, “বর্তমানে সাগর খুবই উত্তাল। বড় বড় ঢেউয়ের কারণে ট্রলার নিয়ে গভীর সাগরে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে তীরে ফিরে এসেছি। প্রকৃতি অনুকূলে না থাকলে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েন।”

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বলেন, “নিষেধাজ্ঞা শেষে বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ ট্রলার ঘাটেই অবস্থান করেছে। কিছু ট্রলার সাগরে গেলেও উত্তাল আবহাওয়ার কারণে দ্রুত ফিরে এসেছে। পাশাপাশি সাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশও পাওয়া যাচ্ছে না।”

তিনি আরও বলেন, ইলিশের সরবরাহ কম থাকায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও হতাশ। বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ছে।

নিষেধাজ্ঞা শেষে ভালো মৌসুমের আশায় থাকা উপকূলের জেলেদের স্বপ্নে যেন ভাটা পড়েছে। বৈরী আবহাওয়া ও ইলিশের অপ্রতুলতায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির উন্নতি হলে এবং আবহাওয়া অনুকূলে এলে সাগরে ইলিশের দেখা মিলবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

আবিদ হাসান সাইমুম/সদ্য সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. ‘জামায়াত-শিবিরের লাগাম না টানলে হাসিনার থেকেও ভয়ংকর হবে’ সদ্য. আজ সিঙ্গেল দিবস সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী