দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. জাহিদ হোসেন ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে ড্যাবের অভিনন্দন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের নবগঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনীত হওয়ায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এক যৌথ অভিনন্দন বার্তায় ড্যাব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মো. হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক (জিয়া) বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী যে, আপনাদের দক্ষ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠান দুটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”

নেতৃবৃন্দ আরও বলেন, “চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করতে নবনিযুক্ত সভাপতি ও সহ-সভাপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ নবমনোনীত সভাপতি ও সহ-সভাপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা