নাগেশ্বরীতে প্রকল্পের বিশেষ মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এবং নাগেশ্বরী পৌর যুব সংগঠনের অংশগ্রহণে বুধবার (২৪ জুন) বেলা ১২টায় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে মাদককে সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম।
সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌরসভার সচিব এস. এম. মাজহারুল আনোয়ার, ট্যাক্স কালেক্টর আলী হোসেন, উচ্চমান সহকারী শেখ নাহিয়ান, এমজেএসকেএসের পৌরসভা ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রায়, পৌর যুব সংগঠনের প্রকল্প কমিটির আহ্বায়ক আকতারুল মাহমুদ, সদস্য মেহেদী হাসান, শারমিন আক্তার, মাহমুদা আক্তার, আয়েশা সিদ্দিকা এবং শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাসেল মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।