জামালপুরে ট্রল পেজের এক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জামালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, ছবি ও ভিডিও প্রচারের অভিযোগে পরিচালিত একটি ট্রল পেজের এক সদস্যকে শনাক্ত করে আটক করেছেন ভুক্তভোগীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত সৈকত জামালপুর শহরের শাহপুর তালতলা এলাকার আল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কয়েকটি ট্রল পেজ থেকে বিভিন্ন ব্যক্তি, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর কনটেন্ট প্রকাশ করা হচ্ছিল। এতে অনেকেই সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত একজনকে শনাক্ত করেন।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ট্রল পেজের কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত থাকার বেশ কিছু ডিজিটাল প্রমাণ তাদের হাতে রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী রেদোয়ান খন্দকার মাহিন বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ছবি বিকৃত করে এবং বিভিন্ন মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান করি এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিই।”

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা