ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দিরের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর।

এ সময় বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ভূপাল সাহা, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট কল্যাণ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার ওপর প্রতিষ্ঠিত। কোনো ধর্ম, উপাসনালয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, মন্দির ভেঙে দেওয়ার হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা