মুন্সীগঞ্জে খাল খনন কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান ও প্রস্তাবিত খাল খনন কার্যক্রমের গতি ত্বরান্বিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচের উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে উদ্ভূত বিভিন্ন জটিলতা এবং সেগুলো নিরসনের উপায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মতামত দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, খাল খননের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। কোনোভাবেই সরকারি অর্থ ও সময়ের অপচয় মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জেলার প্রাণপ্রকৃতি ও জলাশয় রক্ষায় খাল দখল ও দূষণ রোধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুবিনুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি। এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজ নিজ কর্মস্থল থেকে সভায় যুক্ত হয়ে তাদের উপজেলার খাল খনন কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

সভা থেকে সংশ্লিষ্ট সকল দপ্তরকে চলমান ও প্রস্তাবিত খাল খনন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং জেলা প্রশাসনকে নিয়মিত প্রতিবেদন প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার